back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬ ২:১০ অপরাহ্ণ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের এক পরীক্ষার্থী। নগরের ইপিজেড এলাকায় সড়ক পার হওয়ার সময় ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাফিসা নাওয়াল (১৮)।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় নাফিসাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রের উদ্দেশ্যে বের হন নাফিসা। পথে ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

দুর্ঘটনার পর সেখানে থাকা মারিয়া নামের এক ইন্টার্ন চিকিৎসক আহত নাফিসাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নাফিসার পরিবার, সহপাঠী ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। যে পরীক্ষায় অংশ নিতে সকালে বের হয়েছিলেন, সেই পরীক্ষা আর দেওয়া হলো না তার। দুর্ঘটনার মর্মান্তিক পরিণতিতে অকালে ঝরে গেল ১৮ বছরের এক শিক্ষার্থীর জীবন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর ক্রেনটির চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যু আবারও নগরের সড়ক নিরাপত্তা ও ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ