back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ ইঞ্চির দুই ‘বোমা’ ঘিরে তোলপাড়, সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য!

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীর ডেমরায় বোমা তৈরির পরিকল্পনার অভিযোগে বোমা সদৃশ বস্তুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে।

রোববার ডেমরা থানার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিও) যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম মো. জুয়েল ভুঞা (২৬)। তিনি নরসিংদীর শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে। আর জিজ্ঞাসাবাদের জন্য আটক আরিফ চৌধুরী (২৪) নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি ও এটিওর একটি বিশেষ দল পশ্চিম বক্সনগর এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তার হেফাজত থেকে কালো কস্টিপ দিয়ে মোড়ানো প্রায় ছয় ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার জুয়েল ও আটক আরিফকে ডেমরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বোমা তৈরির পরিকল্পনা এবং কারাবন্দি এক ‘ওস্তাদ’-এর সঙ্গে যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় ‘বোমারু মামুন’ নামের একজনের সংশ্লিষ্টতার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব তথ্যের বিস্তারিত ও সংশ্লিষ্টতার ধরন তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

ডেমরা থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে কী ধরনের, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পশ্চিম বক্সনগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ