back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে ‘পিংক বাস’

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। 

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে রাজধানীর সড়কে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত ‘মহিলা বাস’ বা ‘পিংক বাস’ সার্ভিস।

এই বিশেষ বাস সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো- বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর। এর মাধ্যমে একদিকে যেমন নারীদের গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে গণপরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের এ বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

বিআরটিসি জানিয়েছে, নতুন এ সার্ভিসের বাসগুলোতে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন। ফলে নারীরা গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা অনুভব করবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক নারী গণপরিবহন ব্যবহার করেন। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এই ‘পিংক বাস’ সার্ভিস নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি গণপরিবহনে নারী চালক ও কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ