back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে মুখোমুখি ফখরুল-অলি

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে থাকছেন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তাদের দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কার্যক্রম পরিচালনা করেন। সকালে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সেটি বৈধ ঘোষণা করা হয়। পরে দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে কমিশন।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। অলি আহমদের একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয়টি আর যাচাইয়ের প্রয়োজন হয়নি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা।

দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী ২০ আগস্টের ভোটকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব জুটবে, সেটিই এখন দেখার বিষয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ