back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার বন্ধু-বান্ধবীরা। পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিচিতজনেরা। দ্রুত তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে রিধিকা নামে একজন অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ জানান, সকালে রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার বন্ধু-বান্ধবীরা দেখতে পান। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

পুলিশ জানিয়েছে, রিধিকার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তাই এ ঘটনাকে আপাতত অস্বাভাবিক মৃত্যু হিসেবেই তদন্ত করছে পুলিশ।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছিলেন রিধিকা রিধি। তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

তরুণ এই মডেল ও অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর পেছনে কী কারণ ছিল, সেটি জানতে এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ