back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নথিপত্রের গরমিলে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ এক হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিভিন্ন আবাসিক এলাকা ও বিদেশিদের উপস্থিতি বেশি এমন স্থানে দুই দিন ধরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের ১২ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানের বরাতে প্রতিবেদনে বলা হয়, ১০ ও ১১ আগস্ট দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক। মোট ৪৬০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী।

এ ছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন, মিয়ানমারের ১৮৬ জন, ভারতের ৫৫ জন, নেপালের ২২ জন এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ, গোয়েন্দা তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিছু এলাকায় বিদেশিদের অনিয়ন্ত্রিত উপস্থিতি নিয়ে স্থানীয়দের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইন প্রয়োগকারী তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে, নথিপত্রহীন বিদেশিদের গ্রেপ্তার এড়াতে চলমান স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাকারিয়া শাবান। এ কর্মসূচির আওতায় আত্মসমর্পণ করে ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ রয়েছে।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলা কিউআর বদলে দিচ্ছে টাকা পাঠানোর নিয়ম

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও দ্রুত করতে ‘বাংলা কিউআর’...

রাত ৮টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান...

“মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই”

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

ফের ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বাংলাদেশের রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘর...

রাষ্ট্রপতি পদে কে? আজই খুলছে চূড়ান্ত সিদ্ধান্তের খাতা

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও...

সর্বশেষ