back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সমঝোতা, দুই দলিল বিনিময়ে নতুন দিগন্তে বাংলাদেশ–মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ
সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সংক্রান্ত আরও দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেছে দুই দেশ।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দুই দেশের শীর্ষ বৈঠক শেষে এসব চুক্তি ও দলিল স্বাক্ষর ও বিনিময় করা হয়।

বৈঠকে অংশ নেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের আগে সেখানে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের।

পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশের প্রতিনিধি দল নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তারা। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক সহযোগিতা এবং নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে দলিল বিনিময় করেন।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা ও দলিল বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

সর্বশেষ