back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ‘৬ লাখ টাকার ব্যাগ’ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ! 

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ৫ আগস্ট ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’ আয়োজিত ওই কনসার্টে স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটির দাম নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে ব্যাগটির দাম ৫ থেকে ৬ লাখ টাকা বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আলোচিত ব্যাগটির প্রকৃত দাম ১ হাজার ৫৮০ টাকা_৫ বা ৬ লাখ টাকা নয়।

এ নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ। রোববার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, এখন ব্যাগটি নিলামে তুলতে চান। ৬ লাখ টাকা দাম বলে যারা গুজব ছড়িয়েছেন, তাদের কেউ নিতে চাইলে আরও কম দামে দিয়ে দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গুজব ও প্রোপাগান্ডার মাধ্যমে নিয়মিত তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

এরপর ব্যাগটির ছবি দিয়ে আরেকটি পোস্ট করেন এনসিপির এই নেতা। সেখানে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়।’ পাশাপাশি গুজববাজদের জন্য ৮০ শতাংশ ছাড়ের কথাও উল্লেখ করেন।

ব্যাগের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে কেন্দ্র করে আসিফ মাহমুদের এই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়াই এখন নতুন করে আলোচনায় এসেছে।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

গাড়ি ফেলে চালক উধাও, মিলল প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি গাড়ি থেকে বিপুল...

গণভোটের রায় না মানলে ‘নাই হয়ে যাবেন’

গাইবান্ধার সাঘাটায় জনসমাবেশে সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া হুঁশিয়ারি...

সর্বশেষ