back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে থাইল্যান্ডের স্কুলে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর অভিযুক্ত শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে স্কুলটির নিয়মিত ক্লাস চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

ননথাবুরি প্রাদেশিক পুলিশের শীর্ষ কর্মকর্তা দেচরাপি কংদি জানান, হামলাকারী ছিল নবম শ্রেণির প্রায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুল ভবনের তৃতীয় তলার একটি খালি কক্ষ থেকে শিক্ষার্থীটি কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। কিছুক্ষণ পর হামলাকারী নিজেই আত্মঘাতী হয়।

আরেক পুলিশ কর্মকর্তা পাসাকর্ন চাইতাউইয়ং বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কী কারণে ওই শিক্ষার্থী এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের হাতে আগ্নেয়াস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে সাধারণ নাগরিকদের কাছে প্রায় ১ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে। অর্থাৎ, প্রতি ৭ জনে একজনের কাছে একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে।

এই ঘটনার পর থাইল্যান্ডে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং আহতদের চিকিৎসা চলছে।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ