back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

দেশে মাদকের বিস্তার রোধে শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক ব্যবসার মূলহোতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত শীর্ষ ব্যক্তিদের তালিকা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বিশেষ টাস্কফোর্সকে। তারা নিরপেক্ষভাবে তথ্য-উপাত্ত যাচাই করে তালিকা তৈরি করবে। সেই তালিকার ভিত্তিতেই পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারণে দেশের তরুণ সমাজ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সভায় কক্সবাজার জেলায় মাদক নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাদক চোরাচালানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থল ও নৌপথে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে। প্রয়োজনীয় স্থানে নতুন ক্যাম্প স্থাপন করা হবে এবং নৌপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল বাড়ানো হবে।

এছাড়া শুধু মাদক ব্যবসার মূলহোতাই নয়, চোরাচালানে বাহক বা ক্যারিয়ার হিসেবে যারা কাজ করছে, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নান, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (০৭ আগস্ট) তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শন, একটি ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে মতবিনিময় শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ যাত্রীর

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে...

মুকুট জয়ের স্বপ্ন নিয়ে ভিয়েতনামের পথে সামানজার

বাংলাদেশের হয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড...

২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ভর্তি নীতির ঘোষণা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা...

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠশিল্পী 

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকসংগীতশিল্পী...

১৬ দিন পর আংশিক চালু এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার পর বন্ধ থাকা ভাসমান এলএনজি (তরলীকৃত...

সর্বশেষ