back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্তে হাত দিতেই সাপের ছোবল, প্রাণ গেল নারী ও শিশুর

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

ফরিদপুরের সালথায় পৃথক ঘটনায় বিষধর সাপের ছোবলে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে তাদের মৃত্যু হয়।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।

তিনি জানান, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিসনাইল গ্রামের সরস্বতী মণ্ডল (৪২) এবং সোনাতন্দী গ্রামের শিশু সাকিবা আক্তার (৩)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে কাজ করার সময় সরস্বতী মণ্ডল অসাবধানতাবশত একটি গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ির পাশে খেলছিল শিশু সাকিবা। একপর্যায়ে ইঁদুরের গর্তে হাত দিলে গর্তে থাকা সাপ তাকে কামড় দেয় বলে পরিবারের সদস্যরা জানান। পরে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাকিব আল হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের...

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাটিচাপায় প্রাণ হারাল শিশু

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের...

লায়ন্স ফাউন্ডেশনে ফ্রি চক্ষু চিকিৎসা, উপকৃত বিভিন্ন জেলার রোগীরা

কানাডাভিত্তিক জেকভ ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ৩ দিনব্যাপী...

এটা কি জুলাইয়ের ইতিহাস, নাকি বিএনপির গল্প?

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের কড়া সমালোচনা করেছেন...

নতুন ধারা বাংলাদেশের ৬ নেতা গ্রেপ্তার

সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান, মিছিল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে...

সর্বশেষ