back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও’

নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শেষ মুহূর্তেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন। অভিযোগে বলা হয়েছে, সামরিক কর্মকর্তারা একাধিকবার পদত্যাগের পরামর্শ দিলেও তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও।”

রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগপত্রের বিভিন্ন অংশ উপস্থাপন করেন।

অভিযোগে বলা হয়, ৪ আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সেনা, নৌ, বিমান বাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, বৈঠকে তৎকালীন প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা জেনারেল (অব.) তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সেনাপ্রধানকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন।

অভিযোগে আরও বলা হয়, তারেক সিদ্দিকী সেনাবাহিনীকে গুলি চালানোর পরামর্শ দেন এবং বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেন। তবে এ প্রস্তাবে বিমান বাহিনীর তৎকালীন প্রধান আপত্তি জানিয়ে বলেন, “এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে।”

প্রসিকিউশনের দাবি, ওই রাতেই আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে গঠিত তথাকথিত ‘গ্যাং অব ফোর’ ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন। একই সঙ্গে ৫ আগস্ট সকালে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের প্রস্তুতি নিতে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট সকাল ৯টার বৈঠকে শেখ হাসিনা পুলিশের তৎকালীন আইজি আব্দুল্লাহ আল মামুনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন?”

জবাবে আইজি বলেন, “অস্ত্র-গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আর সম্ভব নয় বলেও তিনি জানান।

এরপর সামরিক কর্মকর্তারা আবারও শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও।”

অভিযোগে বলা হয়, পরে সামরিক কর্মকর্তারা তাকে আলাদা কক্ষে নিয়ে পরিস্থিতির ভয়াবহতা ব্যাখ্যা করেন এবং জানান, ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে লাখো মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছিল।

প্রসিকিউশনের দাবি, শেখ রেহানাও শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সম্মত হননি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন। জয় পরিস্থিতি বুঝে মায়ের সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা দেশত্যাগে সম্মত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শেখ হাসিনা টেলিভিশনে ভাষণ রেকর্ড করতে চাইলেও সামরিক কর্মকর্তারা অনুমতি দেননি। বরং তাকে ব্যাগ গোছানোর জন্য প্রায় ৪৫ মিনিট সময় দেওয়া হয়। এ সময় গণভবনের দিকে ছাত্র-জনতার বিশাল মিছিল এগিয়ে আসছিল।

প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১১টায় আইএসপিআর থেকে বাংলাদেশ টেলিভিশনকে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এছাড়া অভিযোগে বলা হয়, ৪ আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়ে প্রস্তুত থাকতে ফোন করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেনাপ্রধানের ভাষণের আগেই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান।

উল্লেখ্য, এসব তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে উত্থাপিত দাবি। মামলার বিচার প্রক্রিয়া চলমান এবং অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

“গদি বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ ইনফান্তিনো”

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির...

স্কুলে ঢুকে ৩৪ ছুরিকাঘাতে শিক্ষিকা হত্যা

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে মাত্র...

স্ত্রী হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে...

অভিনয়জগতের আরেক নক্ষত্রের বিদায়

বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চের পরিচিত মুখ অভিনেত্রী রিনা...

যে সিদ্ধান্ত পাল্টে দেয় রাজনৈতিক সমীকরণ

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক সংকট এক নতুন...

সর্বশেষ