back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও ডেঙ্গুতে বাড়ছে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

দেশে সংক্রামক রোগ হাম ও ডেঙ্গুর প্রকোপ এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর এবং ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ১৮৫ জন এবং ডেঙ্গুতে ১৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৪১ জন মারা গেছেন।

একই সময়ে ১৮৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণ বেড়ে হয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশাবাহিত ও সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ, নিয়মিত হাত ধোয়া এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করার পরামর্শদিয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ