back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে ২৫১ নতুন রোগী

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন বরিশাল বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন।

নতুন ভর্তি হওয়া ২৫১ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

রহস্যে মোড়া ফুটবলারের মৃত্যু, ৩ দিনেও মেলেনি কারণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই...

৪ বছর পর ফের সৌদিতে হুতিদের হামলা

চার বছর ধরে কার্যত বহাল থাকা যুদ্ধবিরতি ভেঙে সৌদি...

জয়কে ‘অরিজিনাল চাবুক’ দিয়ে মারার হুমকি ওমর সানির!

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে...

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি...

সর্বশেষ