back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবজির দাম আকাশছোঁয়া, মরিচের কেজি ৪০০!

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

টানা বৃষ্টি, কিছু এলাকায় বন্যা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। বিশেষ করে সবজির দাম কয়েক সপ্তাহ ধরে চড়া থাকলেও নতুন করে বাড়তি চাপ তৈরি করেছে কাঁচামরিচ। অনেক খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে বলে ক্রেতারা জানিয়েছেন।

বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। বরবটি, করলা, ঢেঁড়স, বেগুন, পটল, শসাসহ বিভিন্ন সবজির দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা বাজারে দাম বাড়ছে।

সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে কাঁচামরিচের বাজারে। কয়েকদিনের ব্যবধানে মরিচের দাম কয়েক দফা বেড়ে অনেক এলাকায় ৪০০ টাকা কেজিতে পৌঁছেছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে ক্ষেতের ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।

এদিকে ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই বাজারে গিয়ে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। সীমিত আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করা দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে মরিচ, পেঁয়াজ, ডিম ও সবজির বাড়তি দাম সংসারের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বিভিন্ন এলাকা থেকে সরবরাহ বাড়তে শুরু করলে সবজির দাম কিছুটা কমতে পারে। তবে আপাতত কাঁচাবাজারে স্বস্তি ফেরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যেখানেই হামলা, সেখানেই প্রতিরোধ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

লিজেন্ডস লিগে সাকিবের নতুন দায়িত্ব

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময়...

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল হক রাসেদকে...

৩.৪ বিলিয়ন ডলারের সেতু প্রকল্পের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র

প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য দুটি মেগা সেতু...

ডিএমপির চিরুনি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে...

সর্বশেষ