back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের নালা থেকে উদ্ধার বিপুল সংখ্যক ‘বুলেট’

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। পুলিশ বলছে, এগুলো ব্যবহৃত বুলেট।

শনিবার বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ এসব বুলেট উদ্ধার করে।

নালা পরিষ্কারের কাজ চলার সময় ঘটনাটি প্রথম নজরে আসে। স্থানীয়দের কাছে একটি বস্তা দেখতে পেয়ে সেটি খুলতেই ভেতরে বিপুল পরিমাণ বুলেট পাওয়া যায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বুলেটগুলোর ধরন ও উৎস নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বুলেটগুলো জব্দ করে নিয়ে যায়। উদ্ধার করা বুলেটের উৎস, কীভাবে সেগুলো নালায় এল এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের এই উদ্ধার অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

সর্বশেষ