kbctgbd
৩০ জানুয়ারি ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
মো:হাচান আল মামুন,দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে ‘আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।বৃহঃস্পতিবার দুপুরের দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকায় পুলিশের উপ-পরিদর্শক মোঃ নূর উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এসময় ২১ পিস ইয়াবাসহ মোঃ হারুন(৪০) নামে এক ব্যক্তি কে আটক করে। আটককৃত যুবক একই এলাকার শফিকুল ইসলাম এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দীঘিনালা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০(ক) নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।