back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি টিফিন হিসেবে বিতরণ করা রুটির ভেতর ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিদ্যালয় পরিদর্শন শেষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম এ সিদ্ধান্ত নেন।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী সরকারি টিফিনের রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে শ্রেণিশিক্ষককে জানানো হলে রুটিটি সংরক্ষণ করা হয়। ব্লেডটি খাওয়ার আগেই শনাক্ত হওয়ায় শিক্ষার্থী কোনো ধরনের শারীরিক ক্ষতির শিকার হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়।

এদিকে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামে একটি প্রতিষ্ঠানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রুটি উৎপাদন করা হয়। উৎপাদন ব্যবস্থায় ধাতব বস্তু শনাক্তের ব্যবস্থা থাকায় একটি আস্ত ব্লেড রুটির মধ্যে থাকা অস্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। তবে কীভাবে এটি ঘটেছে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রযুক্তিগত তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

ঘটনার পর ইউএনও মো. ইব্রাহীম বিদ্যালয় পরিদর্শন করে ব্লেডযুক্ত রুটিটি জব্দ করেন। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া, বিষয়টি জানার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত না করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ