back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ধরা

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আটটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত এবং ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে বায়েজিদ বোস্তামী থানার বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানার আটটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব উদ্দিন বায়েজিদ বোস্তামী এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা আটটি মামলার মধ্যে পাঁচটি মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী আদালত মোট ১৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি সাজা এড়িয়ে পলাতক ছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আফতাব উদ্দিনকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ চলমান লঙ্কা...

মাত্র ১৮ বছরেই না ফেরার দেশে ‘কং’খ্যাত নায়িকা

হলিউডের উদীয়মান বধির অভিনেত্রী কাইলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত...

পারেদেসের ‘লাল কার্ড’ বাতিল করল ফিফা

বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর মাঠে দুই...

হামের সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে হামের দ্রুত বিস্তার নিয়ে...

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রথমবারের মতো...

সর্বশেষ