back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি পাঠানোর নামে ভয়ংকর জালিয়াতি, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য এক নারীকে ইতালিতে পাঠিয়ে ভিসা জালিয়াতি ও মানবপাচারের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত সিল, একটি এম্বুস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ আড়াই লাখ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন— মো. বেলায়েত হোসেন, নাজমুল হাসান, মেহেদী হাসান, মো. সোলাইমান সুমন, ফজলে রাব্বী, মো. তৌহিদুর রহমান ও কাওসার হোসেন।

সিআইডি জানায়, গত ২০ জুলাই রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার শাখা (টিএইচবি) চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে। এ ঘটনায় গুলশান থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির প্রতারণা ও জালিয়াতি-সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

তদন্তে জানা যায়, ভুক্তভোগী এক নারী তার স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পাসপোর্ট নবায়নের সময় নাজমুল হাসান নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তিনি দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে গুলশানের একটি ট্রাভেলস প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে প্রতিষ্ঠানের প্রধান বেলায়েত হোসেনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ইতালির ভিসা করে দেওয়ার নামে ভুক্তভোগীর সঙ্গে আর্থিক চুক্তি করে অভিযুক্তরা তার পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেয়। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে—এই আশ্বাসে তিনি দুই দফায় মোট চার লাখ ৪০ হাজার টাকা অভিযুক্তদের ব্যাংক হিসাবে পাঠান।

কিন্তু সন্তানদের নিয়ে ইতালিতে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে এরই মধ্যে গত ২৪ এপ্রিল অন্য এক নারী ইতালি চলে গেছেন। তখন তিনি বুঝতে পারেন, তার পাসপোর্ট ও ভিসা জালিয়াতির মাধ্যমে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠানো হয়েছে।

পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী সিআইডির মানবপাচার শাখায় অভিযোগ করলে তদন্ত শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা এবং গ্রেপ্তারদের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের সিল, কম্পিউটারসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে।

তদন্তে আরও জানা গেছে, চক্রটি বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিদের ইতালির ভিসা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করত। পরে ভুক্তভোগীদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠানো হতো।

সিআইডির তথ্যমতে, চক্রটির মূলহোতা বেলায়েত হোসেন ২০১৬ সাল থেকে একই কৌশলে প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। এছাড়া একই ধরনের অপরাধের অভিযোগে ২০২৪ সালে বিমানবন্দর থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং মামলাটি বিচারাধীন।

বর্তমানে জব্দ করা পাসপোর্ট, সিল, কম্পিউটার ও অন্যান্য আলামতের ফরেনসিক পরীক্ষা চলছে। পাশাপাশি অভিযুক্তদের আর্থিক লেনদেন, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে সিআইডি বিদেশে যেতে ইচ্ছুকদের সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট বা অর্থ হস্তান্তর না করা এবং ভিসা জালিয়াতি বা মানবপাচারের সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ