back to top

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে যেসব যোগ্য নাগরিক এখনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী, অর্থাৎ যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নতুন ভোটার নিবন্ধনের আবেদন ৩১ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে।

এদিকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া, ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। সব আপত্তি ও সংশোধন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে, ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে সম্প্রতি কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক নির্দেশনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৪৯৩০

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী যুগ্ম ভূমিকম্পে...

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।...

সর্বশেষ