back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি শুধু খেলা উপভোগই করবেন না, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ফাইনালে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্বকাপের ফাইনাল নিয়ে প্রেসিডেন্ট অত্যন্ত উচ্ছ্বসিত। তার মতে, এই টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দর্শকপ্রিয়, নিরাপদ এবং সফল বিশ্বকাপ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সুইজারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্লু স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের ট্রফি প্রদান করাই দীর্ঘদিনের রীতি। সেই ধারাবাহিকতায় এবারও ট্রাম্পের সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইনফান্তিনোর সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। ফলে বিশ্বকাপের ফাইনালেও একই দৃশ্য দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুরো বিশ্বকাপজুড়েই বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তার প্রকাশ্য অবস্থান ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পরে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে ট্রাম্প এটিকে “একটি বড় অবিচারের সংশোধন” বলে মন্তব্য করেন।

যদিও বালোগান পরে জানান, পুরো ঘটনাটি তাকে অস্বস্তিতে ফেলেছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও তিনি দলকে সাফল্য এনে দিতে পারেননি; বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ