back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে তারার মেলা

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে ইতিহাসের প্রথম সুপার বোল-ধাঁচের হাফটাইম শো, যেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের একাধিক জনপ্রিয় সংগীতশিল্পী।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচেই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো, যা প্রযোজনা করছে গ্লোবাল সিটিজেন এবং কিউরেট করছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।

এই বিশেষ আয়োজনে প্রধান শিল্পী হিসেবে থাকছেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস (BTS) এবং সম্প্রতি যুক্ত হওয়া কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। এছাড়া পারফর্ম করবেন বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস, যাদের সঙ্গে থাকবে কোল্ডপ্লের অংশগ্রহণ।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা (This Time for Africa)’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি পারফর্ম করেছেন।

ফিফা জানিয়েছে, সংগীত পরিবেশনার মূল অংশ প্রায় ১১ মিনিট দীর্ঘ হবে। তবে মঞ্চ প্রস্তুত ও সরানোর সময়সহ হাফটাইম বিরতি প্রায় ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত গড়াতে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী সাধারণত হাফটাইম বিরতি ১৫ মিনিট, বিশেষ এই আয়োজনের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে।

ফাইনাল ঘিরে শুধু হাফটাইম শোই নয়, ম্যাচ শুরুর আগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের উপস্থিতি। সেখানে অংশ নেবেন জেনিফার হাডসন, রবি উইলিয়ামস, টম ক্রুজসহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা।

ফিফার আশা, ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপ ফাইনালকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বিশ্বের কোটি কোটি দর্শকের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ