back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে। অধিবেশনে ১০টি সরকারি বিল পাস, ১১টি কমিটি গঠন এবং বাজেটের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, এবারের বাজেট অধিবেশন মোট ২৬ কার্যদিবস ধরে চলে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা হয় ১৪ কার্যদিবস। প্রায় ৪৮ ঘণ্টা ৫১ মিনিটব্যাপী এই আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।

অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়েছে। একই সঙ্গে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়। এছাড়া কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

সংসদের কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে।

১৩১ বিধি অনুযায়ী উত্থাপিত চারটি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সেগুলোর নিষ্পত্তি করা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উদ্দেশে ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে মোট ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

সংসদ সচিবালয়ের মতে, বাজেট পাস, বিল অনুমোদন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সংসদীয় কমিটি গঠনের মধ্য দিয়ে এবারের বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাটহাজারীর দুর্ঘটনায় শহীদ দুই সেনার পরিবারের দায়িত্ব নিল সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

সালমান এফ রহমানের পদত্যাগ, পুনর্গঠিত হচ্ছে বেক্সিমকো ফার্মার পর্ষদ

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন...

আজ কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার ভাগ্য নির্ধারণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ...

আট বিভাগের ক্রিকেটাররা পাচ্ছেন ‘সবুজ ক্যাপ’

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের...

সর্বশেষ