back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির অদূরের একটি ঝোপ থেকে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালের পাশে থাকা পাঞ্জাবি দেখে স্বজনরা এটি নিখোঁজ শামসুল হক (৮০)-এর বলে শনাক্ত করেছেন। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকায় হাজী বাড়ির পাশের ঝোপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শামসুল হক শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর পারিবারিক কারণে ২০২১ সালে মেয়ের বাড়ির পাশে নিজমাওনা এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন।

গত ৩ জুলাই তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়দের ভাষ্য, বুধবার দুপুরে মাছ ধরতে গিয়ে এক শিশু ঝোপের মধ্যে মানুষের কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের পাশে একটি পাঞ্জাবি দেখতে পান তারা। খবর পেয়ে নিহতের মেয়ে সহিনা ও জামাতা জাকির হোসেন সেখানে এসে পোশাক দেখে কঙ্কালটি শামসুল হকের বলে শনাক্ত করেন।

নিহতের জামাতা জাকির হোসেন বলেন, শ্বশুর নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়েছিল। বাড়ির এত কাছে কঙ্কাল পাওয়া গেলেও এতদিন কেউ বিষয়টি বুঝতে না পারায় ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, কঙ্কালের পাশে থাকা পোশাক দেখে স্বজনরা পরিচয় নিশ্চিত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

বাংলাদেশে নতুন বিনিয়োগের দ্বার খুলছে সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতে বড় পরিসরে...

সর্বশেষ