back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের দানবাক্সে লাখ টাকা, মিললো স্বর্ণের চামচও

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, স্বর্ণালঙ্কার, একটি স্বর্ণের চামচ এবং ভারত ও মালয়েশিয়ার বৈদেশিক মুদ্রা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় প্রশাসন, মসজিদ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে গণনা শেষে এই অর্থের হিসাব নির্ধারণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত কুসুম্বা শাহী মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ও মুসল্লি আসেন। অনেকেই মানত ও দান হিসেবে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী দানবাক্সে জমা রাখেন। প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলার নিয়ম অনুযায়ী এবারও তা খোলা হয়েছে।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম, মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, দানবাক্স থেকে পাওয়া অর্থ ও স্বর্ণালঙ্কারের যথাযথ হিসাব সংরক্ষণ করা হবে। এসব অর্থ মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।

উল্লেখ্য, প্রায় ৪৬০ বছর আগে আফগান শাসক সুলায়মান কররানীর আমলে নির্মিত কুসুম্বা শাহী মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন পাথরের মসজিদ। এর নান্দনিক স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি দেশের অন্যতম জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিচিত।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা...

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে...

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ...

গাছ লাগিয়ে সবুজ দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

দেশকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে...

মধ্যরাতের পর বন্ধ থাকবে ফেসবুক-টিকটক!

ডিজিটাল আসক্তি কমানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং কিশোর-কিশোরীদের...

সর্বশেষ