back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর কড়া সমালোচনা করে বলেছেন, “যাদের আপনি ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই শিক্ষার্থীরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী।”

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পানি ডিঙিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্রে ভুল থাকার পরও সরকার দুঃখ প্রকাশ করেনি; বরং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, আর দেশের শিক্ষার্থীদের নিয়ে একের পর এক পরীক্ষা চালানো হচ্ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, সংবিধান সংস্কার কমিটি নিয়ে প্রশ্ন তোলার আগে বর্তমান রাজনৈতিক বাস্তবতার দিকে তাকানো উচিত। তার দাবি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং সেই বাস্তবতাকে অস্বীকার করা যায় না।

পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে বন্যায় দুর্ভোগে রয়েছে। কিন্তু এখনো সব ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি।

সোনারগাঁয়ের বর্তমান এমপির ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, অভিযোগের পর তাকে থানায় গিয়ে মুচলেকা দিতে হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি চলছে।

তিনি আরও দাবি করেন, গ্যাসের অবৈধ সংযোগের মাধ্যমে কিছু শিল্পপ্রতিষ্ঠান বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে এবং প্রভাবশালী একটি ব্যবসায়ী গোষ্ঠী ভূমি দখল করে সুবিধা নিচ্ছে।

চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের ওপর জোর করে চাঁদা আদায়ের সংস্কৃতি দীর্ঘদিন চলতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণই তার জবাব দেবে।

পথসভায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির পক্ষ থেকে সমর্থনের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ