back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৩১

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন শিশু।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা সাত শিশুর কারও ক্ষেত্রে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি; তারা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৫ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬ জন শিশুর শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯২৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ সময়ে ৮৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১২ হাজার ৬৩২ জন। একই সময়ে মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ১২২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো এমআর (হাম-রুবেলা) টিকা নিশ্চিত করা, আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াই সংক্রমণ ও মৃত্যুহার কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া,...

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান, কারা পাবে

দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে...

‘এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের 

চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও...

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

সর্বশেষ