back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢোকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

ময়মনসিংহ নগরীতে টানা প্রায় সাড়ে ৮ ঘণ্টার ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে ঘরের ভেতরে জমে থাকা পানিতে পড়ে আয়াস নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় আবির মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। আবির মিয়ার বাড়ির ঘরেও হাঁটুপানি জমে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘরের পানি সরানো ও প্রয়োজনীয় কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশু আয়াস জমে থাকা পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মামি রুমানা আক্তার বলেন, রাতে অবিরাম বৃষ্টিতে ঘরের ভেতরে পানি ঢুকে যায়। সকালে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগে আয়াস পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে টানা বর্ষণে ময়মনসিংহ নগরীর নিচু এলাকার সড়ক, অলিগলি ও অসংখ্য বাসাবাড়ি জলাবদ্ধ হয়ে পড়ে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। নগরবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। পাশাপাশি নাগরিকদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ