back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়কে ‘অরিজিনাল চাবুক’ দিয়ে মারার হুমকি ওমর সানির!

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানি। জয়ের একটি ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, ‘তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’ তবে পোস্টের শেষেই তিনি বিষয়টিকে ‘খেলাধুলা ফান’ বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই প্রসঙ্গ টেনে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট করেন।

জয়ের পোস্টে লেখা ছিল, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

এই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অসংখ্য নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন। অনেকে পুরোনো বাংলা সিনেমায় ওমর সানি ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ টেনে রসিকতা করেন।

এর জবাবে ওমর সানি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

তবে একই পোস্টের শেষেই তিনি ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ লিখে বিষয়টিকে হাস্যরসের অংশ হিসেবে উল্লেখ করেন।

ওমর সানির এই পাল্টা পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই তারকার এই বাকযুদ্ধ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া ও মন্তব্য।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ