back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়নের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় উত্তরপত্র মূল্যায়নে সহায়তার অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. বাচ্চু মিয়া নিজে খাতা মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে আসে। তিনি ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানায় মো. বাচ্চু মিয়া ও মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০–এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৬ বছর পর অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

দীর্ঘ ১৬ বছর পর নিজের ব্যক্তিগত জীবন, অতীত সম্পর্ক...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

পরীক্ষার দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের পথে ‘ব্রয়লার চিকেন পার্টি’র লংমার্চ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে ২-০ গোলে...

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

সর্বশেষ