back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দলই এবার সেমিফাইনালে

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপে গড়ে উঠেছে নতুন এক ইতিহাস। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জয়ের পর নিশ্চিত হয়েছে এই বিরল কীর্তি।

এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্পেন ও ফ্রান্স। পরে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই দিনে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। ফলে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক থেকে চার নম্বরে থাকা চার দলই শেষ চারে জায়গা করে নেয়।

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ছিল ১-১। অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল। অন্যদিকে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের বিপক্ষে শুরুতে গোল হজম করলেও জুড বেলিংহামের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে জয় পায় ইংল্যান্ড।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। সবচেয়ে কাছাকাছি পরিস্থিতি তৈরি হয়েছিল ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। তবে সেবার নকআউট পর্বেই শীর্ষ চার দলের মধ্যে দুটি মুখোমুখি হওয়ায় সবাই একসঙ্গে শেষ চারে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ ষোলোতে স্পেন খেলেছিল পর্তুগালের বিপক্ষে, আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস।

২০২৬ বিশ্বকাপে ফিফার টুর্নামেন্ট-পূর্ব নির্ধারিত ‘প্রটেক্টেড ব্র্যাকেট’ অনুযায়ী শীর্ষ দলগুলো ভিন্ন ভিন্ন পথে নকআউট পর্ব অতিক্রম করেছে। ফলে চারটি দলই নিজেদের অংশ থেকে সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এবারের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন এবং ইংল্যান্ড-ফ্রান্স। শক্তির বিচারে এটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় সেমিফাইনাল লাইনআপ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। বিশ্বের সেরা চার দলের লড়াইয়ে তাই শিরোপার দৌড়ও এখন আরও জমে উঠেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ