back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামসহ ৫ জেলায় ভূমিধস সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

টানা ভারী বর্ষণের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভূমিধসের বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) দুপুর ২টা পর্যন্ত কার্যকর এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ২৪ ঘণ্টায় প্রায় ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের গাণিতিক পূর্বাভাস মডেল অনুযায়ী, অতিভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল, আকস্মিক জলাবদ্ধতা এবং পাহাড়ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে যে কোনো সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে। তাই অপ্রয়োজনে পাহাড়ি এলাকায় চলাচল না করা এবং ঝুঁকিপূর্ণ বসতি থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তাই আগাম সতর্কতাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ