back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু-হামে বাড়ছে মৃত্যুর সংখ্যা, সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চলতি বছরের হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জন

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৯০ জনের মধ্যে বিভিন্ন বিভাগের রোগী রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৪৭ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে বহু শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আক্রান্তরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ও হাম—দুই রোগের প্রকোপই উদ্বেগজনক। তারা জ্বর, শরীরে র‍্যাশ, শ্বাসকষ্ট বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার বিস্তার রোধ এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

সর্বশেষ