back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্স পর্যন্ত ফ্রি শিক্ষা, মেধাবীদের জন্য থাকবে বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনার্স পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ এবং কৃষিপণ্যের সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নারীর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের শিক্ষা এইচএসসি পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। আমরা সেটিকে আরও এক ধাপ এগিয়ে অনার্স পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছি।”

প্রধানমন্ত্রী আরও জানান, অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সুবিধা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফলাফল করবে, তাদের মেধার ভিত্তিতে বৃত্তি (স্কলারশিপ) দেওয়ার উদ্যোগও রয়েছে।

এদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কৃষকদের উৎপাদিত পেঁয়াজ ও রসুন দীর্ঘদিন সংরক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

সরকারের এ উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নারীর উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, প্রাথমিক শিক্ষার্থীদের সহায়তা এবং কৃষিপণ্যের অপচয় কমিয়ে কৃষকের আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ