back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. ইয়াছিন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। 

মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এবং মো. সুজায়েত উল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন ইয়াছিন। সেখানে তিনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি একটি বাড়িও নির্মাণ করেন। এক বছর আগে স্ত্রী-সন্তানকেও দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।

নিহতের সেজো ভাই মো. নাসির জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন ইয়াছিন। বাড়ির গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় পাশে থাকা তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পারিবারিক সূত্রের দাবি, হামলাকারীরা ইয়াছিনের মাথায় একাধিক গুলি করে। স্থানীয়ভাবে ময়নাতদন্ত শেষে তার মাথা থেকে একাধিক বুলেট উদ্ধার করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ আফ্রিকাতেই তাকে দাফন করা হতে পারে।

এদিকে, নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ঘটনায় নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ