back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ শেষে মিসরের কোচকে ইসরায়েলের পতাকা দেখিয়ে উসকানি

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয় হারের পর মাঠের বাইরেও বিতর্কে জড়ালেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। ড্রেসিংরুমে ফেরার পথে এক আর্জেন্টিনা সমর্থক তাঁর সামনে ইসরায়েলের পতাকা প্রদর্শন করলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-এর প্রতিবেদনে বলা হয়, আটলান্টার স্টেডিয়ামে ম্যাচ শেষে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় আর্জেন্টিনার জার্সি পরা এক সমর্থকের হাতে থাকা ইসরায়েলের পতাকা দেখে ক্ষোভ প্রকাশ করেন হোসাম হাসান। এ সময় তাঁর প্রতিক্রিয়ার ছবি তুলতে গেলে এক ফটোসাংবাদিকের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাঁকে দৃশ্যত ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে।

ঘটনাটির পেছনে একটি প্রেক্ষাপটও রয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদ্‌যাপন করেছিলেন হোসাম হাসান। সংবাদ সম্মেলনেও তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থনের কথা বলেছিলেন। ফলে ম্যাচ শেষে ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনাকে অনেকেই তাঁকে উদ্দেশ্য করে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

অন্যদিকে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ। তাঁর দাবি, মিসর একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং একটি গোলও বিতর্কিতভাবে বাতিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ম্যাচ পরিচালনায় নেওয়া কিছু সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে গেছে।

উল্লেখ্য, ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। সেই পরাজয়ের পর থেকেই রেফারিং নিয়ে একাধিক অভিযোগ তুলে আসছেন হোসাম হাসান। এর মধ্যেই ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনায় নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ