back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্রা পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্রা পিকআপ এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাবেতা হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই বছরের শিশু রিফাত মারা যায়। আহত অন্য পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। নাজিম টিলা এলাকার একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের প্রক্রিয়া চলছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি সড়কে অতিরিক্ত গতি, বেপরোয়া যান চালানো এবং ট্রাফিক শৃঙ্খলার অভাবের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ