back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে যা বললেন হালান্ড

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রোববার (৫ জুলাই) শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড।

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইতোমধ্যে পাঁচ গোল করে নরওয়েকে শেষ ষোলোয় তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাই তাকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে আনচেলত্তির বিশ্বাস, তার দলের রক্ষণভাগ হালান্ডের হুমকি সামলানোর মতো প্রস্তুত রয়েছে।

ম্যাচের আগে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড জানান, ব্রাজিলের বিপক্ষে খেলাটা তার জন্য বিশেষ এক অনুভূতির। ছোটবেলা থেকেই ব্রাজিলের ফুটবল দেখে বড় হয়েছেন বলে জানান তিনি।

হালান্ড বলেন, “ব্রাজিল এমন একটি দল, যাদের খেলা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। তাদের সবসময় অসাধারণ খেলোয়াড় ছিল। তাই তাদের বিপক্ষে খেলা আমার জন্য বিশেষ এবং দারুণ এক অভিজ্ঞতা হবে।”

তিনি আরও বলেন, “আমি নিজেও ব্রাজিলকে সমর্থন করি। সেখানে আমার অনেক বন্ধু রয়েছে। দেশটিকে আমি খুব পছন্দ করি, তাদের ফুটবল খেলার ধরনও আমার ভালো লাগে। তাই এই ম্যাচটি আমার জন্য খুবই বিশেষ হবে।”

সাক্ষাৎকারের শেষদিকে ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা এক বাক্যেই প্রকাশ করেন নরওয়ের এই তারকা ফরোয়ার্ড।

তিনি বলেন, “আমি ব্রাজিলকে ভালোবাসি।”

তবে আবেগ মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেও ইঙ্গিত দিয়েছেন হালান্ড। ব্রাজিলের প্রতি ভালোবাসা থাকলেও নিজের দেশের হয়ে সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি তার। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে ব্রাজিল চাইবে নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র হালান্ডকে নিষ্ক্রিয় করে রাখতে।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই লড়াইয়ে একদিকে থাকবে ব্রাজিলের ঐতিহ্য, অন্যদিকে নরওয়ের ইতিহাস গড়ার স্বপ্ন। আর সেই স্বপ্নপূরণের কেন্দ্রে থাকবেন আর্লিং হালান্ড।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ