back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথমার্ধেই তিন গোল করে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। মাথেউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে সহজ জয় পায় সেলেকাওরা।

ম্যাচের ২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন কুনহা। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ডিফেন্ডারের ক্লিয়ারেন্স কুনহার গায়ে লেগে জালে জড়ায়।

এরপর ৩৬তম মিনিটে ভিনিসিয়ুসের দারুণ থ্রু পাস থেকে ডি-বক্সের কোণাকুণি শটে নিজের দ্বিতীয় গোল করেন কুনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস।

বিরতির পর ব্রাজিল কিছুটা ধীরগতির ফুটবল খেললেও হাইতি তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। ফলে গোলরক্ষক অ্যালিসনকে পুরো দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

দিনের অপর ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। ফলে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো, ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড।

অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে কোনো পয়েন্ট না পাওয়া হাইতি চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে গেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ