back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে ধাক্কাধাক্কি, ম্যাচ শেষে এমবাপ্পের ‘অন্য রকম’ জবাব

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স। দারুণ ফর্মে থাকা ফরাসিদের বিপক্ষে প্যারাগুয়ের পরাজয় অনেকটাই প্রত্যাশিত হলেও, জার্মানিকে টাইব্রেকারে বিদায় করা দলটি মাঠে নিজেদের লড়াকু মানসিকতার কমতি রাখেনি। ফিলাডেলফিয়ায় শেষ বাঁশি বাজার পর পর চোখে পড়ার মতো ঘটনা ঘটে। প্যারাগুয়ান গোলকিপার অরল্যান্ডো গিল সৌজন্যতা বিনিময়ের জন্য ডান হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তার দিকে না তাকিয়েই জয় উদযাপন করেন এমবাপে। পেনাল্টি থেকে তার একমাত্র গোলে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

তবে ম্যাচ শেষে ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে নিজেই। পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ের একাধিক খেলোয়াড়ের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হতে দেখা যায়। ম্যাচ শেষ হওয়ার পরও বোঝা যাচ্ছিল, গুস্তাভো আলফারোর শিষ্যরা যেভাবে তাকে কড়া শারীরিক নজরে ও চাপে রেখেছিল, তাতে তিনি বেশ বিরক্ত।

মাঠেই ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে নিজের ক্ষোভ ও কৌশল নিয়ে মুখ খোলেন এমবাপ্পে।

তিনি বলেন, “আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আজ আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা প্রমাণ করেছি যে আমরা শুধু সুন্দর ফুটবল খেলতে জানি, এমন দল নই। প্রয়োজন হলে আমরা কুৎসিতও হতে পারি; আমার এই শব্দের ব্যবহারের জন্য ক্ষমা করবেন।”

প্রতিপক্ষকে ধুয়ে দিয়ে এমবাপ্পে আরও যোগ করেন, “এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর সুন্দর পাস, ওয়ান-টু আর চোখধাঁধানো ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু আমরা কুৎসিত ও শারীরিক ফুটবলও খেলতে জানি। আজ আমরা জিতেছি, আর সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।”

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই বন্ধু

প্যারাগুয়ে বধের পর এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে শক্তিশালী মরক্কো। যেখানে পিএসজির সাবেক সতীর্থ ও নিজের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির মুখোমুখি হতে হবে এমবাপ্পেকে।

বন্ধুত্বকে মাঠের বাইরে রেখে ম্যাচ নিয়েই ভাবছেন ফরাসি তারকা। হাকিমির প্রসঙ্গে তিনি বলেন,আমার মনে হয় সে ইতোমধ্যেই আমাকে মেসেজ করেছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচের দিকেই। আমরা জানি মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। পরের ধাপে উঠতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।”

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

বাংলাদেশে নতুন বিনিয়োগের দ্বার খুলছে সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতে বড় পরিসরে...

সর্বশেষ