আজকের দিনটি বিভিন্ন রাশির জাতক-জাতিকার জন্য ভিন্ন ভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এসেছে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ কর্কট রাশির ওপর চন্দ্র, কেতু ও বুধের প্রভাব থাকায় নতুন সুযোগ, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং পারিবারিক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু রাশিকে আর্থিক লেনদেন, স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল): নতুন স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে এবং পরিবারে সুখবর আসতে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
বৃষ (২১ এপ্রিল–২০ মে): আর্থিক অবস্থার উন্নতি হবে। জমি, বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। বিদেশযাত্রার সুযোগ এবং পুরোনো ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।
মিথুন (২১ মে–২০ জুন): প্রতিযোগিতায় সাফল্য মিলতে পারে। বিবাহযোগ্যদের জন্য শুভ সময়। দাম্পত্য জীবনের পুরোনো সমস্যার সমাধান হতে পারে।
কর্কট (২১ জুন–২০ জুলাই): জীবনসঙ্গী ও পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিথি সমাগমে ঘর প্রাণবন্ত থাকবে। তবে যানবাহন ব্যবহারে সতর্ক থাকা ভালো।
সিংহ (২১ জুলাই–২০ আগস্ট): কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ইচ্ছা পূরণের সুযোগ তৈরি হবে।
কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর): ব্যবসায় কিছুটা লোকসানের আশঙ্কা রয়েছে। পারিবারিক শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন। দূর থেকে অপ্রত্যাশিত কোনো সংবাদ আসতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর): কর্মক্ষেত্রে সম্মান ও সুনাম বাড়বে। বিদেশযাত্রা বা প্রবাস থেকে ফেরার সুযোগ তৈরি হতে পারে। তবে রাগ ও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর): ব্যবসায় মন্দাভাব থাকতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। মৌসুমি রোগব্যাধি থেকে সতর্ক থাকুন এবং কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর): ভাগ্যের সহায়তায় নতুন পরিকল্পনা সফল হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। প্রেমের সম্পর্ক সামাজিক স্বীকৃতি পেতে পারে।
মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি): কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান ও আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। শত্রুপক্ষ দুর্বল হবে। তবে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): সাফল্যের নতুন দ্বার খুলতে পারে। ঋণমুক্ত হওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরিবারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনাও রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): আয় হওয়ার আগেই ব্যয়ের চাপ তৈরি হতে পারে। ব্যবসায় সতর্কতা প্রয়োজন। অপরিচিত ব্যক্তির ওপর সহজে ভরসা না করাই ভালো।
জ্যোতিষশাস্ত্র মতে, আজ শ্রমিক-কর্মচারীদের সহযোগিতা, নতুন পরিকল্পনা বাস্তবায়ন এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য বাস্তব জীবনে বিচক্ষণতা, পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তই সাফল্যের মূল চাবিকাঠি।
আরু/


