back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার এশিয়ার ক্লাব ফুটবলে বাংলাদেশের নারী দল

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশের নারী ফুটবলে যুক্ত হতে যাচ্ছে গৌরবের নতুন অধ্যায়। দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ নারী ক্লাব ফুটবল প্রতিযোগিতা এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের একটি দল। ২০২৬-২৭ মৌসুমে দেশের প্রতিনিধিত্ব করবে নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস ফুটবল ক্লাব।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রাথমিক পর্বের ড্র। ড্র অনুযায়ী, ‘এ’ গ্রুপে রাজশাহী স্টারসের প্রতিপক্ষ হয়েছে ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স ফুটবল ক্লাব।

আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ। গ্রুপ পর্বে ভালো ফল করে মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টারস।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত প্রস্তুতির মাধ্যমে দলকে প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত করা হবে।

ড্র শেষে ক্লাবের সভাপতি মোখছেদুল কামাল বাবু বলেন, “আমরা শুধু রাজশাহী স্টারস হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নেবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য এটি নতুন স্বপ্ন ও অনুপ্রেরণার দ্বার উন্মোচন করবে।”

দেশের নারী ফুটবলের ধারাবাহিক অগ্রগতির ফল হিসেবেই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী ক্লাব এশিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তাই রাজশাহী স্টারসের এই যাত্রাকে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ