back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল বিপণনে নতুন বাজি ধরল টিকটক

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল সিম্ফনি এজেন্ট উন্মোচন করেছে টিকটক। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত এবং সহজে বিজ্ঞাপন ও প্রচারণার কনটেন্ট তৈরি করতে পারবেন।

টিকটক জানিয়েছে, নতুন এজেন্টিক এআই প্রযুক্তি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে কনটেন্ট তৈরিতে সহায়তা করবে। এতে ব্র্যান্ডগুলো ব্যবহারকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে। একই সঙ্গে সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়াও হবে সহজ।

বর্তমানে ডিজিটাল বিপণনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অল্প সময়ে বেশি কনটেন্ট তৈরি করা জরুরি হয়ে উঠেছে। সেই চাহিদা মাথায় রেখেই তৈরি করা হয়েছে সিম্ফনি এজেন্ট। এটি টিকটকের বিভিন্ন সৃজনশীল টুলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

টিকটকের দাবি, একটি সাধারণ ধারণা থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা যাবে। দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাট ব্যবহার করে টিকটকের জন্য উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।

নতুন এআই টুলটিতে নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে এআই-তৈরি কনটেন্টের লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এআই ব্যবহার হলেও স্বচ্ছতা বজায় থাকবে।

টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের মূল শক্তি সৃজনশীলতা। সিম্ফনি এজেন্ট ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বুঝতে, নতুন কনটেন্ট তৈরি করতে এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়ন করতে সহায়তা করবে। এতে উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।

টিকটকের ভাষ্য, ব্যবহারকারীরা এখন বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্ট বেশি পছন্দ করেন। সেই কারণে এআইনির্ভর এই সৃজনশীল টুল ব্র্যান্ড, নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি করবে। একই সঙ্গে টিকটকে বিপণন কার্যক্রমও আরও কার্যকর হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ