back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যের ছোঁয়ায় পুলিশের নতুন ইউনিফর্ম

নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

দেশের পুলিশ বাহিনীর সদস্যরা নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন। 

বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন পোশাক পরিধান শুরু হয়। প্রথম পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে বাহিনীর সব সদস্যকে এই পোশাক সরবরাহ করা হবে।

বুধবার রাজধানীতে পুলিশের নবনির্মিত ‘বরকাউ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন ইউনিফর্মে দেখা যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকেই নতুন পোশাক পরা শুরু হয়েছে। প্রাথমিকভাবে সিনিয়র কর্মকর্তাদের ইউনিফর্ম দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সব সদস্যকে তা সরবরাহ করা হবে।

নতুন ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট রাখা হয়েছে। পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটেও গাঢ় নীল রঙ ব্যবহার করা হয়েছে। নারী পুলিশ সদস্যদের জন্য মাথার আবরণ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় ইউনিটপ্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরারও বিধান রাখা হয়েছে।

মৌসুমভিত্তিক ইউনিফর্ম ব্যবহারের নির্দেশনাও রয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরিধান করতে হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি ধূসর প্যান্ট চালু করা হয় এবং ২৫ নভেম্বর পুলিশ সদস্যরা সেই পোশাকে দায়িত্ব পালন শুরু করেন।

তবে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে ওই ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে নতুন সরকারের সময় আবারও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে।

গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশের ঐতিহ্যবাহী ইউনিফর্মের আদলে নেভি ব্লু শার্ট বহাল রেখে খাকি প্যান্ট ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁর ভাষ্য ছিল, বিদ্যমান পোশাক পুলিশ সদস্যদের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর ১৮ জুন বাংলাদেশ পুলিশ নতুন প্রজ্ঞাপন জারি করে ইউনিফর্মের রং ও নকশায় সংশোধনী আনে। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হিসেবেই বুধবার থেকে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ