back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণহানি ২৩৫, ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৫ শতাধিক মানুষ। ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাস, লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকারীরা ২৩৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারোদোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি কম্পনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য বহুতল ভবন, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা আংশিক বা সম্পূর্ণ ধসে পড়েছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত জনবল ও ভারী উদ্ধার সরঞ্জামের অভাবে অভিযান ব্যাহত হচ্ছে। ফলে অনেক জায়গায় জীবিতদের দ্রুত উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

লা গুয়াইরার বাসিন্দা ড্যানি রিজো এএফপিকে জানান, তাদের এলাকায় একটি কিশোরী দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছিল। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকারী দল সময়মতো পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচেই তার মৃত্যু হয়।

একই শহরের আরেক বাসিন্দা আন্তোনিও বেরমুদেজ জানান, একটি ভবনের নিচে এখনও তিনজন জীবিত আটকা পড়ে আছেন। কিন্তু ভারী যন্ত্রপাতির অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক দুর্যোগ মোকাবিলা বিভাগের এক উদ্ধারকর্মী জানান, উদ্ধারকারী দলের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই। এমনকি দায়িত্বে থাকা অনেকের প্রয়োজনীয় প্রশিক্ষণও নেই।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর ভেনেজুয়েলা শাখার পরিচালক নিকোল কাস্ট পরিস্থিতিকে “অত্যন্ত বিপর্যয়কর” বলে উল্লেখ করেছেন। তিনি দ্রুত আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার সরঞ্জাম পাঠানোর আহ্বান জানিয়েছেন।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ