back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির ছায়ায় রক্তপাত, লেবাননে নতুন হামলা

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ণ
লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। 

শনিবার (২০ জুন) ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে—শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। পাশাপাশি ভোরের দিকে নাবাতিহ ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণও করা হয়।

এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং স্থানীয় সময় বিকেল ৪টা থেকে তা কার্যকর হয়। ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও হিজবুল্লাহর দুটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সমর্থিত হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম প্রধান প্রতিপক্ষ। ২০২৪ সালে গোষ্ঠীটিকে নির্মূল করার লক্ষ্যে প্রথমবারের মতো লেবাননে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই অভিযানে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ সংগঠনটির বহু গুরুত্বপূর্ণ নেতা ও কমান্ডার নিহত হন। এতে গোষ্ঠীটির সাংগঠনিক কাঠামো এবং সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রায় নয় মাস সংঘাত চলার পর ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। তবে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে মাঝেমধ্যেই ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং হিজবুল্লাহর পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর দুই দিন পর পুনরায় লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে ইসরায়েলি অভিযানে দেশটিতে ৩ হাজার ৯১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

সূত্র: রয়টার্স

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ