back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ
ইসলামাবাদ সমঝোতা চুক্তির (ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) অংশ হিসেবে ইরানের বন্দর ও উপকূল থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

সেন্টকোমের সেই বিবৃতিতে বলা হয়েছে, “ইরানি বন্দরগুলোতে জাহাজের আসা-যাওয়া, চলাচলে আর বাধা দেবে না মার্কিন বাহিনী। যেসব সামরিক অবরোধ জারি করা হয়েছিল, সব প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

গত ১৭ জুন বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির অন্যতম শর্ত ছিল— ইরানের বন্দরগুলো এবং সমুদ্র উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষরের একদিনের মধ্যেই কার্যকর করা হলো সেই শর্ত।

এখন অপেক্ষা হরমুজ প্রণালি থেকে ইরানের অবরোধ তুলে নেওয়ার। তেহরানের পরমাণু প্রকল্প ঘিরে সৃষ্ট টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করার দিনই গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। অবরোধ আরও দৃঢ় করতে ১৬৭ কিলোমিটার দীর্ঘ প্রণালির বিভিন্ন স্থানে জলমাইনও পাতে ইরান। সেই অবরোধ এখনও কার্যকর আছে।

হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার এবং এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও অবাধ চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়া ছিল ইসলামাবাদ সমঝোতা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। ইরানের তরফ থেকে এখনও অবরোধ প্রত্যাহার কিংবা মাইন অপসারণ সংক্রান্ত কোনো তথ্য আসেনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অবশ্য আশাবাদী যে ইরান শিগগিরই হরমুজ ইস্যুতে পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি বলেছেন, চুক্তি স্বাক্ষরের পর ইরান টানা দুই রাত হরমুজে চলাচলকারী জাহাজগুলোতে হামলা কলা থেকে বিরত থেকেছে।

সাংবাদকিদের ভ্যান্স বলেন, “এখন পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে।”

ভ্যান্স আরও দাবি করেন, এ দুই রাতে হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়েছে ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল। সিএনবিসি অবশ্য তাৎক্ষণিকভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

তবে আন্তর্জাতিক বাণিজ্য গোয়েন্দা সংস্থা কেপলার সিএনবিসিকে জানিয়েছে, গত ২ দিনে হরমুজ প্রণালি দিয়ে ৩টি তেলবাহী ট্যাংকার জাহাজ চলাচল করেছে। এই তিন জাহাজের সম্মিলিত তেলের পরিমাণ ৬০ লাখ ব্যারেল।

বিশ্বের মোট জ্বালানিপণ্যের ২০ শতাংশ পরিবহন করা হয় হরমুজ প্রনালি দিয়ে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে আগে প্রতিদিন এ প্রনালি দিয়ে পরিবহন করা হতো প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬০ লাখ ব্যারেল পরিশোধিত তেল ও তরল গ্যাস।

ইরান অবরোধ জারি করার পর জ্বালানির আন্তর্জাতিক বাজারের সরবরাহ ব্যবস্থায় গুরুতর ব্যাঘাত ঘটে, ফলে একদিকে দেশে দেশে জ্বালানির সংক দেখা দেয়, অন্যদিকে হু হু করে বাড়তে থাকে তেল ও গ্যাসের দাম।

সিএনবিসিকে কেপলার জানিয়েছে, ইরান এবং যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তির শর্তগুলো যথাযথ এবং সৎভাবে মেনে চলে—তাহলেও তেলের বাজার স্বাভাবিক হতে, অর্থাৎ যুদ্ধপূর্ব অবস্থায় পৌঁছাতে সময় লাগবে কমপক্ষে ২ মাস।

সূত্র : সিএনবিসি

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ