back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের ভূমিকার প্রশংসা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা ও শান্তিচুক্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ‘ঐতিহাসিক ভূমিকা’র জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি “অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে” সম্পন্ন হয়।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনার জানান, পাকিস্তান- বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে বাংলাদেশের ৫০০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে। এর মধ্যে ইতোমধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় বাড়ানোর উদ্যোগ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে আলোচনায় উঠে আসে “নলেজ করিডোর” প্রকল্প আরও শক্তিশালী করার বিষয়টি। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য সম্পর্কেও হাইকমিশনার জামায়াত নেতাকে অবহিত করেন।

এ সময় পাকিস্তানের পক্ষ থেকে সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদার করতে একটি সংসদীয় গ্রুপ গঠনের আহ্বান জানানো হয়।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মইজ্জ্যারটেকের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের...

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর! কোনো ধরনের অভিবাসন...

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

সর্বশেষ