back to top

শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ডিজে ম্যাজিক!

নিজস্ব প্রতিবেদক
অবশেষে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপে যুক্ত হলো বাংলাদেশের নাম। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন করে তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।

কানাডার টরন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। বিশ্বকাপের অফিশিয়াল উদ্বোধনী অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্জয়ের পরিবেশনা বিশ্বজুড়ে দর্শকদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।

বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর সামনে এমন মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশি শিল্পীর অংশগ্রহণকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের ভক্তদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে।

টরন্টোর বিখ্যাত বিএমও ফিল্ডে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচের আগে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একই মঞ্চে পারফর্ম করেন নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম।

এছাড়া অনুষ্ঠানে পারফর্ম করেন বিশ্বখ্যাত কানাডিয়ান সংগীত তারকা মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট। আরও পারফর্ম করেন অ্যালেসিয়া কারা, জেসি রেয়েজসহ আন্তর্জাতিক সংগীতশিল্পীরা।

বিশ্বকাপের মতো এত বড় ও মর্যাদাপূর্ণ মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সঞ্জয় দেব।

তিনি জানান, এই অভিজ্ঞতা তার জীবনের জন্য স্বপ্নের মতো এবং অবিশ্বাস্য এক অর্জন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের এই উপস্থিতি ফুটবল উৎসবকে আরও বর্ণিল করে তুলেছে বলে মনে করছেন ভক্ত ও প্রবাসী বাংলাদেশিরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফের চড়া স্বর্ণ-রুপার দাম

দেশের বাজারে টানা চার দফা কমানোর পর এবার স্বর্ণের...

কক্সবাজার সফরে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

‘আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,...

ফেসবুক বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার মালিকানাধীন ফেসবুক শুক্রবার সন্ধ্যায়...

উন্নয়ন বাজেটে এগিয়ে চট্টগ্রাম

চট্টগ্রামবাসীর জন্য এবারের বাজেটে রয়েছে বাড়তি প্রত্যাশা। কারণ এবার...

সর্বশেষ